RITES Recruitment 2026: রেলওয়ে PSU-তে ম্যানেজার ও ইঞ্জিনিয়ার পদে বড় নিয়োগ, আবেদন শেষ ফেব্রুয়ারিতে

ZWE Times Favicon
On: January 17, 2026 8:41 PM
Follow Us:
RITES Recruitment 2026: রেলওয়ে PSU-তে ম্যানেজার ও ইঞ্জিনিয়ার পদে বড় নিয়োগ, আবেদন শেষ ফেব্রুয়ারিতে

রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিস (RITES Limited) ২০২৬ সালের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগের মাধ্যমে রেলওয়ে PSU সংস্থায় ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার, HR ও ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

RITES Recruitment 2026: বিবরণ

পদের নাম:

ম্যানেজার (Railway Design & Operation)
সিনিয়র ম্যানেজার (Ports & Waterways)
ম্যানেজার (Civil / Coastal / HR)
Assistant Manager (HR / Port Planning)
Deputy General Manager (HR)
Group General Manager (HR)

শুন্যপদ:

মোট ১৮টি পদ (বিভিন্ন বিভাগে)

শিক্ষাগত যোগ্যতা:

✔ Civil / Marine / Coastal / Structural Engineering-এ ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েশন
✔ HR পদের জন্য MBA / PGDM / PGDBM / PGDHRM আবশ্যক
✔ Railway Design পদের জন্য ভারতীয় রেলের স্থায়ী কর্মরত অফিসার হতে হবে
✔ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে

বয়স সীমা:

Assistant Manager: সর্বোচ্চ ৩২ বছর
Manager: সর্বোচ্চ ৩৫ বছর
Senior Manager: সর্বোচ্চ ৩৮ বছর
DGM: সর্বোচ্চ ৪১ বছর
Group General Manager: সর্বোচ্চ ৫৩ বছর
Railway Absorption পোস্ট: সর্বোচ্চ ৫৫ বছর

বেতন:

₹40,000 – ₹1,40,000 প্রতি মাস থেকে শুরু করে
সর্বোচ্চ ₹2,80,000 প্রতি মাস পর্যন্ত (পদ অনুযায়ী)
বার্ষিক CTC সর্বোচ্চ প্রায় ₹54 লক্ষ

আবেদন পদ্ধতি:

✔ আবেদন সম্পূর্ণ অনলাইন মাধ্যমে করতে হবে
✔ অফিসিয়াল ওয়েবসাইট: www.rites.com
✔ কিছু পদের ক্ষেত্রে ই-মেইলের মাধ্যমে আবেদন পাঠাতে হবে
✔ আবেদন ফি:
General/OBC – ₹600 + ট্যাক্স
SC/ST/EWS/PwD – ₹300 + ট্যাক্স

গুরুত্বপূর্ণ তারিখ:

ম্যানেজার (Railway Design & Operation): ৬ ফেব্রুয়ারি ২০২৬
ইঞ্জিনিয়ারিং ও HR পদসমূহ: ২৭ জানুয়ারি ২০২৬

Leave a Comment